বৃথা গেয়েছি বহু গান কোথা সঁপেছি মন প্রাণ! তুমি তো ঘুমে নিমগন, আমি জাগিয়া অনুখন। আলসে তুমি অচেতন, আমারে দহে অপমান।- বৃথা গেয়েছি বহু গান। যাত্রী সবে তরী খুলে গেল সুদূর উপকূলে, মহাসাগরতটমূলে ধূ ধূ করিছে এ শ্মশান।- কাহার পানে চাহ কবি, একাকী বসি ম্লানছবি। অস্তাচলে গেল রবি, হইল দিবা অবসান।- বৃথা গেয়েছি বহু গান।