গীতবিতান
← সব গান

বুঝেছি বুঝেছি সখা ভেঙেছ প্রণয়

পর্যায়: নাট্যগীতি

বুঝেছি বুঝেছি সখা, ভেঙেছ প্রণয় ! ও মিছে আদর তবে না করিলে নয় ?। ও শুধু বাড়ায় ব্যথা- সে সব পুরানো কথা মনে ক'রে দেয় শুধু, ভাঙে এ হৃদয় ।। প্রতি হাসি প্রতি কথা প্রতি ব্যবহার আমি যত বুঝি তত কে বুঝিবে আর ! প্রেম যদি ভুলে থাক সত্য ক'রে বলো-নাকো- করিব না মুহূর্তের তরে তিরস্কার ।। আমি তো ব'লেই ছিনু, ক্ষুদ্র আমি নারী তোমার ও প্রণয়ের নহি অধিকারী । আর-কারে ভালোবেসে সুখি যদি হও শেষে তাই ভালোবেসো নাথ, না করি বারণ । মনে ক'রে মোর কথা মিছে পেয়ো নাকো ব্যথা, পুরানো প্রেমের কথা কোরো না স্মরণ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-17