বুঝেছি কে বুঝি নাই বা সে তর্কে কাজ নাই,
ভালো আমার লেগেছে যে রইল সে কথাই।।
ভোরের আলোয় নয়ন ভ'রে নিত্যকে পায় নূতন করে,
কাহার মুখে চাই।।
প্রতিদিনের কাজের পথে করতে আনাগোনা
কানে আমার লেগেছে গান, করেছে আন্মনা।
হৃদয়ে মোর কখন জানি পড়ল পায়ের চিহ্নখানি
চেয়ে দেখি তাই।।