বুঝি বেলা বহে যায়, কাননে আয় তোরা আয়। আলোতে ফুল উঠল ফুটে, ছায়ায় ঝ'রে প'ড়ে যায়।। সাধ ছিল রে পরিয়ে দেব মনের মতন মালা গেঁথে- কই সে হল মালা গাঁথা, কই সে এল হায়। যমুনার ঢেউ যাচ্ছে বয়ে, বেলা চলে যায়।।