গীতবিতান
← সব গান

বুকের বসন ছিঁড়ে ফেলে

পর্যায়: নাট্যগীতি

বুকের বসন ছিঁড়ে ফেলে দাঁড়িয়েছে এই প্রভাতখানি । আকাশেতে সোনার আলোয় ছড়িয়ে গেল তাহার বাণী । ওরে মন, খুলে দে মন, যা আছে তোর খুলে দে- অন্তরে যা ডুবে আছে আলোক-পানে তুলে দে । আনন্দে সব বাধা টুটে সবার সাথে ওঠ্‌ রে ফুটে- চোখের 'পরে আলস-ভরে রাখিস নে আর আঁচল টানি ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-05-31