গীতবিতান
← সব গান

বুক বেঁধে তুই দাঁড়া দেখি

পর্যায়: স্বদেশ

বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই ! শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই ।। একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক- বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই ।। মেলে কি না মেলে রতন করবে তবু হবে যতন- না যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস নে ভাই ! ভাসাতে হয় ভাসা ভেলা, করিস নে আর হেলাফেলা- পেরিয়ে যখন যাবে বেলা তখন আঁখি মেলিস নে ভাই ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20