গীতবিতান
← সব গান

বুক যে ফেটে যায়

পর্যায়: শ্যামা

বুক যে ফেটে যায়, হায় হায় রে। তোর তরুণ জীবন দিলি নিষ্কারণে মৃত্যুপিপাসিনীর পায় রে। ওরে সখা, মধুর দুর্লভ যৌবনধন ব্যর্থ করিলি কেন অকালে পুষ্পবিহীন গীতিহারা মরণমরুর পারে- ওরে সখা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-20