গীতবিতান
← সব গান

ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে

পর্যায়: প্রকৃতি

ব্যাকুল বকুলের ফুলে ভ্রমর মরে পথ ভুলে ।। আকাশে কী গোপন বাণী বাতাসে করে কানাকানি, বনের অঞ্চলখানি পুলকে উঠে দুলে দুলে ।। বেদনা সুমধুর হয়ে ভুবনে আজি গেল বয়ে । বাঁশিতে মায়া-তান পূরি কে আজি মন করে চুরি, নিখিল তাই মরে ঘুরি বিরহসাগরের কূলে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-08