গীতবিতান
← সব গান

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে

পর্যায়: স্বদেশ

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো । একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো । দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু, বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু- পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্ন-দেখা মন্দ ভালো ।। নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি- দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি । ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া, ভাব্‌নাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া, বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-24