গীতবিতান
← সব গান

চাহিয়া দেখো রসের স্রোতে

পর্যায়: বিচিত্র

চাহিয়া দেখো রসের স্রোতে রঙের খেলাখানি। চেয়ো না চেয়ো না তারে নিকটে নিতে টানি ।। রাখিতে চাহ, বাঁধিতে চাহ যারে, আঁধারে তাহা মিলায় মিলায় বারে বারে- বাজিল যাহা প্রাণের বীণা-তারে সে তো কাবলই গান কেবলই বাণী ।। পরশ তার নাহি রে মেলে, নাহি রে পরিমাণ- দেবসভায় যে সুধা করে পান। নদীর স্রোতে, ফুলের বনে বনে, মাধুরী-মাখা হাসিতে আঁখিকোণে, সে সুধাটুকু পিয়ো আপন-মনে- মুক্তরূপে নিয়ো তাহারে জানি।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25