চৈত্রপবনে মম চিত্তবনে বাণীমঞ্জরী সঞ্চলিতা ওগো ললিতা ।। যদি বিজনে দিন বহে যায়, খর তপনে ঝরে পড়ে হায়, অনাদরে হবে ধুলিদলিতা ওগো ললিতা ।। তোমার লাগিয়া আছি পথ চাহি-বুঝি বেলা আর নাহি, নাহি । বনছায়াতে তারে দেখা দাও, করুণ হাতে-তুলে নিয়ে যাও- কন্ঠহারে করো সঙ্কলিতা ওগো ললিতা ।।