গীতবিতান
← সব গান

চলো চলো চলো চলো

পর্যায়: পরিশিষ্ট

চলো চলো, চলো চলো, চলো চলো ফুলধনু, চলো যাই কাজ সাধিতে। দাও বিদায় রতি গো! এমন এমন ফুল দিব আনি পরখিবে মানিনীহৃদয়ে হানি, মরমে মরমে রমণী অমনি থাকিবে গো দহিতে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24