গীতবিতান
← সব গান

চল্‌ চল্‌ ভাই ত্বরা করে মোরা

পর্যায়: বাল্মীকি প্রতিভা

প্রথম দস্যু । চল্‌ চল্‌ ভাই, ত্বরা করে মোরা আগে যাই । দ্বিতীয় দস্যু । প্রাণপণ খোঁজ, এ বন, সে বন- চল্‌ মোরা ক'জন ও দিকে যাই । প্রথম দস্যু । না না ভাই, কাজ নাই । হোথা কিছু নাই, কিছু নাই- ওই ঝোপে যদি কিছু পাই । দ্বিতীয় দস্যু । বরা বরা ! প্রথম দস্যু । আরে দাঁড়া দাঁড়া, অত ব্যস্ত হলে ফস্কাবে শিকার । চুপি চুপি আয়, চুপি চুপি আয় ওই অশথতলায় । এবার ঠিকঠাক হয়ে সব থাক্‌- সাবধান ধরো বাণ, সাবধান ছাড়ো বাণ, গেল গেল ওই, পালায় পালায়, চল্‌ চল্‌ । ছোট্‌ রে পিছে, আয় রে ত্বরা যাই ।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25