গীতবিতান
← সব গান

চাঁদ হাসো হাসো হারা হৃদয় দুটি

পর্যায়: মায়ার খেলা

শান্তা ও স্ত্রীগণ । চাঁদ হাসো, হাসো- হারা হৃদয় দুটি ফিরে এসেছে ।। পুরুষগণ । কত দুখে কত দূরে আঁধার সাগর ঘুরে সোনার তরণী দুটি তীরে এসেছে ।। মিলন দেখিবে বলে ফিরে বায়ু কুতূহলে, চারি ধারে ফুলগুলি ঘিরে এসেছে । সকলে । চাঁদ হাসো, হাসো- হারা হৃদয় দুটি ফিরে এসেছে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25