চরণরেখা তব
যে পথে দিলে লেখি
চিহ্ন আজি তারি
আপনি ঘুচালে কি ।।
অশোকরেণুগুলি
রাঙালো যার ধূলি
তারে যে তৃণতলে
আজিকে লীন দেখি ।।
ফুরায় ফুল-ফোটা,
পাখিও গান ভোলে,
দখিনবায়ু সেও
উদাসী যায় চলে ।
তবু কি ভরি তারে
অমৃত ছিল না রে-
স্মরণ তারো কি গো
মরণে যাবে ঠেকি ।।