গীতবিতান
← সব গান

চেনা ফুলের গন্ধস্রোতে

পর্যায়: প্রকৃতি

চেনা ফুলের গন্ধস্রোতে ফাগুন-রাতের অন্ধকারে চিত্তে আমার ভাসিয়ে আনে নিত্যকালের অচেনারে।। একদা কোন্‌ কেশোর-বেলায় চেনা চোখের মিলন-মেলায় সেই তো খেলা করেছিল কান্নাহাসির ধারে ধারে।। তারি ভাষার বাণী নিয়ে প্রিয়া আমায় গেছে ডেকে, তারি বাঁশির ধ্বনি সে যে বিরহে মোর গেছে রেখে। পরিচিত নামের ডাকে তার পরিচয় গোপন থাকে, পেয়ে যারে পাই নে তারি পরশ পাই যে বারে বারে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16