গীতবিতান
← সব গান

ছাড়ব না ভাই ছাড়ব না

পর্যায়: বাল্মীকি প্রতিভা

ছাড়ব না ভাই, ছাড়ব না ভাই, এমন শিকার ছাড়ব না। হাতের কাছে অম্‌নি এল, অম্‌নি যাবে! অম্‌নি যেতে দেবে কে রে। রাজাটা খেপেছে রে, তার কথা আর মান্‌ব না।। আজ রাতে ধুম হবে ভারি- নিয়ে আয় কারণবারি, জ্বেলে দে মশালগুলো, মনের মতন পুজো দেব নেচে নেচে ঘুরে ঘুরে- রাজাটা খেপেছে রে, তার কথা আর মান্‌ব না।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24