গীতবিতান
← সব গান

ছাড়্‌ গো তোরা ছাড়্‌ গো

পর্যায়: প্রকৃতি

ছাড়্‌ গো তোরা ছাড়্‌ গো, আমি চলব সাগর-পার গো ।। বিদায়বেলায় একি হাসি, ধরলি আগমনীর বাঁশি- যাবার সুরে আসার সুরে করলি একাকার গো ।। সবাই আপন-পানে আমায় আবার কেন টানে । পুরানো শীত পাতা-ঝরা, তারে এমন নূতন করা ! মাঘ মরিল ফাগুন হয়ে খেয়ে ফুলের মার গো ।। রঙের খেলা ভাই রে, আমার সময় হাতে নাই রে । তোমাদের ওই সবুজ ফাগে চক্ষে আমার ধাঁদা লাগে- আমায় তোদের প্রাণের দাগে দাগিস নে, ভাই, আর গো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-17

ছাড়্‌ গো তোরা ছাড়্‌ গো – গীতবিতান