গীতবিতান
← সব গান

ছিল যে পরানের অন্ধকারে

পর্যায়: বিচিত্র

ছিল যে পরানের অন্ধকারে এল সে ভুবনের আলোক-পারে ।। স্বপনবাধা টুটি বাহিরে এল ছুটি, অবাক আঁখি দুটি হেরিল তারে ।। মালাটি গেথেঁছিনু অশ্রুধারে, তারে যে বেঁধেছিনু সে মায়াহারে । নীরব বেদনায় পূজিনু যারে হায় নিখিল তারি গায় বন্দনা রে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16