গীতবিতান
← সব গান

ছিন্ন পাতার সাজাই তরণী

পর্যায়: পূজা

ছিন্ন পাতার সাজাই তরণী, একা একা করি খেলা- আন্‌মনা যেন দিক্‌বালিকার ভাসানো মেঘেরো ভেলা।। যেমন হেলায় অলস ছন্দে কোন্‌ খেয়ালির কোন্‌ আনন্দে সকালে-ধরানো আমের মূকুল ঝরানো বিকালবেলা।। যে বাতাস নেয় ফুলের গন্ধ, ভুলে যায় দিনশেষে, তার হাতে দিই আমার ছন্দ- কোথা যায় কে জানে সে। লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায়, চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-17