ছিন্ন শিকল পায়ে নিয়ে ওরে পাখি, যা উড়ে, যা উড়ে, যা রে একাকী । বাজবে তোর পায়ে সেই বন্ধ পাখাতে পাবি আনন্দ, দিশাহারা মেঘ যে গেল ডাকি ।। নির্মল দুঃখ যে সেই তো মুক্তি নির্মল শুন্যের প্রেমে- আত্মবিড়ম্বন দারুণ লজ্জা, নিঃশেষে যাক সে থেমে । দুরাশার যে মরাবাঁচায় এতদিন ছিলি তোর খাঁচায়, ধুলিতলে তারে যাবি রাখি ।।