ছুটির বাঁশি বাজল যে ওই নীল গগনে, আমি কেন একলা বসে এই বিজনে ।। বাঁধন টুটে উঠবে ফুটে শিউলিগুলি, তাই তো কুঁড়ি কানন জুড়ি উঠছে দুলি, শিশির-ধোওয়া হাওয়ার ছোঁওয়া লাগল বনে- সুর খুঁজে তাই শুন্যে তাকাই আপন-মনে ।। বনের পথে কী মায়াজাল হয় যে বোনা, সেইখানেতে আলোছায়ার চেনাশোনা । ঝরে-পড়া মালতী তার গন্ধশাসে কান্না আভাস দেয় মেলে ওই ঘাসে ঘাসে, আকাশ হাসে শুভ্র কাশের আন্দোলনে- সুর খুঁজে তাই শুন্যে তাকাই আপন-মনে ।