চিরবন্ধু চিরনির্ভর চিরশান্তি তুমি হে প্রভু- তুমি চিরমঙ্গল সখা হে তোমার জগতে, চিরসঙ্গী চিরজীবনে।। চিরপ্রীতিসুধানির্ঝর তুমি হে হৃদয়েশ- তব জয়সঙ্গীত ধ্বনিছে তোমার জগতে চিরদিবা চিররজনী।।