গীতবিতান
← সব গান

চিরদিবস নব মাধুরী নব শোভা

পর্যায়: পূজা

চিরদিবস নব মাধুরী, নব শোভা তব বিশ্বে- নব কুসুমপল্লব, নব গীত, নব আনন্দ।। নব জ্যোতি বিভাসিত, নব প্রাণ বিকাশিত নবপ্রীতিপ্রবাহহিল্লোলে।। চারি দিকে চিরদিন নবীন লাবণ্য, তব প্রেমনয়নছটা। হৃদয়স্বামী, তুমি চিরপ্রবীণ, তুমি চিরনবীন, চিরমঙ্গল, চিরসুন্দর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25