গীতবিতান
← সব গান

চিরসখা, ছেড়ো না মোরে

পর্যায়: পূজা

বেহাগ । ত্রিতাল চিরসখা, ছেড়ো না মোরে ছেড়ো না । সংসারগহনে নির্ভয়নির্ভর, নির্জনসজনে সঙ্গে রহো ।। অধনের হও ধন, অনাথের নাথ হও হে, অবলের বল । জরাভারাতুরে নবীন করো ওহে সুধাসাগর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: joni

তারিখ: 2009-06-15