গীতবিতান
← সব গান

চিত্ত পিপাসিত রে

পর্যায়: প্রেম

চিত্ত পিপাসিত রে গীতসুধার তরে।। তাপিত শুষ্কলতা বর্ষণ যাচে যথা কাতর অন্তর মোর লুন্ঠিত ধূলি-'পরে গীতসুধার তরে।। আজি বসন্তনিশা, আজি অনন্ত তৃষা, আজি এ জাগ্রত প্রাণ তৃষিত চকোর-সমান গীতসুধার তরে। চন্দ্র অতন্দ্র নভে জাগিছে সুপ্ত ভবে, অন্তর বাহির আজি কাঁদে উদাস স্বরে গীতসুধার তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-24