চিত্রাঙ্গদা । ছি ছি কুৎসিত কুরূপ সে । হেন বঙ্কিম ভুরুযুগ নাহি তার, হেন উজ্জ্বল কজ্জল-আঁখিতারা । সন্ধিতে পারে লক্ষ্য কীণাঙ্কিত তার বাহু, বিঁধিতে পারে না বীরবক্ষ কুটিল কটাক্ষশরে । নাহি লজ্জা, নাহি শঙ্কা, নাহি নিষ্ঠুর সুন্দর রঙ্গ, নাহি নীরব ভঙ্গির সঙ্গীতলীলা ইঙ্গিতছন্দমধুর ।।