গীতবিতান
← সব গান

চিঁড়েতন হর্তন ইস্কাবন

পর্যায়: নাট্যগীতি

চিঁড়েতন হর্তন ইস্কাবন অতি সনাতন ছন্দে কর্‌তেছে নর্তন। কেউ বা ওঠে কাউ পড়ে, কেউ বা একটু নাহি নড়ে, কেউ শুয়ে শুয়ে ভুঁয়ে করে কালকর্তন।। নাহি কহে কথা কিছু- একটু না হাসে, সামনে যে আসে চলে তারি পিছু পিছু। বাঁধা তার পুরাতন চালটা, নাই কোনো উল্টা-পাল্টা- নাই পরিবর্তন।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25