গীতবিতান
← সব গান

চোখের আলোয় দেখেছিলেম

পর্যায়: পূজা

চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে। অন্তরে আজ দেখব, যখন আলোক নাহি রে।। ধরায় যখন দাও না ধরা হৃদয় তখন তোমায় ভরা, এখন তোমার আপন আলোয় তোমায় চাহি রে।। তোমায় নিয়ে খেলেছিলেম খেলার ঘরেতে। খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝরেতে। থাক তবে সেই কাবল খেলা, হোক-না এখন প্রাণের মেলা- তারের বীণা ভাঙল, হৃদয়- বীণায় গাহি রে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-14