গীতবিতান
← সব গান

চোখ যে ওদের ছুটে চলে গো

পর্যায়: বিচিত্র

চোখ যে ওদের ছুটে চলে গো- ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো ।। দেখবে ব'লে করেছে পণ, দেখবে কারে জানে না মন- প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো ।। আমায় তোরা ডাকিস না রে- আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে । উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে চোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর-তলে গো ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11