গীতবিতান
← সব গান

চক্ষে আমার তৃষ্ণা

পর্যায়: চণ্ডালিকা

চক্ষে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে । আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন, সন্তাপে প্রাণ যায় যে পুড়ে । ঝড় উঠেছে তপ্ত হাওয়ায় হাওয়ায়, মনকে সুদুর শুন্যে ধাওয়ায় অবগুন্ঠন যায় যে উড়ে । যে ফুল কানন করত আলো, কালো হয়ে সে শুকালো । ঝরনারে কে দিল বাধা- নিষ্ঠুর পাষাণে বাঁধা দুঃখের শিখরচূড়ে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-07