গীতবিতান
← সব গান

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া

পর্যায়: নাট্যগীতি

চলেছে ছুটিয়া পলাতকা হিয়া, বেগে বহে শিরাধমনী। হায় হায় হায়, ধরিবারে তায় পিছে পিছে ধায় রমণী।। বায়ুবেগভরে উড়ে অঞ্চল, লটপট বেণী দুলে চঞ্চল- একি রে রঙ্গ! আকুল-অঙ্গ ছুটে কুরঙ্গগমনী।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-16