চলে ছলোছলো নদীধারা নিবিড় ছায়ায় কিনারায় কিনারায় । ওকে মেঘের ডাকে ডাকল সুদূরে, 'আয় আয় আয় ।' কূলে প্রফুল্ল বকুলবন ওরে করিছে আবাহন- কোথা দূরে বেণুবন গায়, 'আয় আয় আয় ।' তীরে তীরে, সখী, ওই-যে উঠে নবীন ধান্য পুলকি । কাশের বনে বনে দুলিছে ক্ষণে ক্ষণে- গাহিছে সজল বায়, 'আয় আয় আয় ।'