চলে যায় মরি হায় বসন্তের দিন। দূর শাখে পিক ডাকে বিরামহীন ।। অধীর সমীর-ভরে উচ্ছ্বসি বকুল ঝরে, গন্ধ-সনে হল মন সুদূরে বিলীন।। পুলকিত আম্রবীথি ফাল্গুনেরি তাপে, মধুকরগুঞ্জরনে ছায়াতল কাঁপে। কেন আজি অকারণে সারা বেলা আনমনে পরানে বাজায় বীণা কে গো উদাসীন।।