গীতবিতান
← সব গান

চলিয়াছি গৃহপানে

পর্যায়: পূজা ও প্রার্থনা

মিশ্র যোগিয়া । ত্রিতাল চলিয়াছি গৃহপানে, খেলাধুলা অবসান । ডেকে লও, ডেকে লও, বড়ো শ্রান্ত মন প্রাণ ।। ধুলায় মলিন বাস, আঁধারে পেয়েছি ত্রাস- মিটাতে প্রাণের তৃষা বিষাদ করেছি পান ।। খেলিতে সংসারের খেলা কাতরে কেঁদেছি হায়, হারায়ে আশার ধন অশ্রুবারি ব'হে যায় । ধুলাঘর গড়ি যত ভেঙে ভেঙে পড়ে তত- চলেছি নিরাশ-মনে, সান্ত্বনা করো গো দান ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: andalib

তারিখ: 2009-06-20