চলি গো, চলি গো, যাই গো চলে । পথের প্রদীপ জ্বলে গো গগনতলে ।। বাজিয়ে চলি পথের বাঁশি, ছড়িয়ে চলি চলার হাসি, রঙিন বসন উড়িয়ে চলি জলে স্থলে ।। পথিক ভুবন ভালোবাসে পথিকজনে রে । এমন সুরে তাই সে ডাকে ক্ষণে ক্ষণে রে । চলার পথে আগে আগে ঋতুর ঋতুর সোহাগ জাগে, চরণ-ঘায়ে মরণ মরে পলে পলে ।।