গীতবিতান
← সব গান

চলো নিয়ম মতে দূরে তাকিয়ো নাকো

পর্যায়: নাট্যগীতি

চলো নিয়ম-মতে । দূরে তাকিয়ো নাকো, ঘাড় বাঁকিয়ো নাকো- চলো সমান পথে । রাজপুত্র । হেরো অরণ্য ওই- হোথা শৃঙ্খল কই, পাগল ঝরনাগুলো দক্ষিণপর্বতে । তাসের দল । ও দিক চেয়ো না, চেয়ো না- যেয়ো না, যেয়ো না- চলো সমান পথে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11