ডাকিছ শুনি জাগিনু প্রভু, আসিনু তব পাশে । আঁখি ফুটিল, চাহি উঠিল চরণদরশ-আশে ।। খুলিল দ্বার, তিমিরভাব দূর হইল ত্রাসে । হেরিল পথ বিশ্বজগত, ধাইল নিজ বাসে ।। বিমলকিরণ প্রেম-আঁখি সুন্দর পরকাশে- নিখিল তার অভয় পায়, সকল জগত হাসে । কানন সব ফুল্ল আজি, সৌরভ তব ভাসে- মুগ্ধ হৃদয় মত্ত মধুপ প্রেমকুসুমবাসে ।। উজ্জ্বল যত ভকতহৃদয়, মোহতিমির নাশে । দাও, নাথ, প্রেম-অমৃত বঞ্চিত তব দাসে ।।