গীতবিতান
← সব গান

ডাকব না ডাকব না

পর্যায়: প্রেম

না না না ) ডাকব না, ডাকব না অমন করে বাইরে থেকে। পারি যদি অন্তরে তার ডাক পাঠাব, আনব ডেকে।। দেবার ব্যাথা বাজে আমার বুকের তলে, নেবার মানুষ জানি নে তোর কোথায় চলে- এই দেওয়া-নেওয়ার মিলন আমার ঘটাবে কে।। মিলবে না কি মোর বেদনা তার বেদনাতে- গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। আপনি কী সুর উঠল বেজে আপনা হতে এসেছে যে- গেল যখন আশার বচন গেছে রেখে।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-15