ডাকিছ কে তুমি তাপিত জনে তাপহরণ স্নেহকোলে।। নয়নসলিলে ফুটেছে হাসি, ডাক শুনে সবে ছুটে চলে তাপহরণ স্নেহকোলে।। ফিরিছে যারা পথে পথে, ভিক্ষা মাগিছে দ্বারে দ্বারে শুনেছে তাহারা তব করুণা- দুখীজনে তুমি নেবে তুলে তাপহরণ স্নেহকোলে।।