গীতবিতান
← সব গান

দাও হে আমার ভয় ভেঙে দাও

পর্যায়: পূজা

দাও হে আমার ভয় ভেঙে দাও। আমার দিকে ও মুখ ফিরাও ।। কাছ থেকে চিনতে নারি, কোন্‌ দিকে যে কী নেহারি, তুমি আমার হৃদ্‌বিহারী হৃদয়-পানে হাসিয়া চাও।। বলো আমায় বলো কথা, গায়ে আমার পরশ করো। দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধরো। যা বুঝি সব ভুল বুজি হে, যা খুঁজি সব ভুল খঁজি হে- হাসি মিছে, কান্না মিছে- সামনে এসে এ ভুল ঘুচাও।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25