গীতবিতান
← সব গান

দাঁড়াও মাথা খাও যেয়ো না সখা

পর্যায়: প্রেম ও প্রকৃতি

দাঁড়াও, মাথা খাও, যেয়ো না সখা। শুধু সখা, ফিরে চাও, অধিক কিছু নয়- কতদিন পরে আজি পেয়েছি দেখা।। আর তো চাহি নে কিছু, কিছু না, কিছু না- শুধু ওই মুখখানি জন্মশোধ দেখিব। তাও কি হবে না গো, সখা গো! শুধু একবার ফিরে চাও।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25