গীতবিতান
← সব গান

দাঁড়াও মন অনন্ত ব্রহ্মান্ড মাঝে

পর্যায়: পূজা

দাঁড়াও, মন, অনন্ত ব্রহ্মান্ড-মাঝে আনন্দসভাভবনে আজ ।। বিপুলমহিমায়, গগনে মহাসনে বিরাজ করে বিশ্বরাজ ।। সিন্ধু শৈল তটিনী মহারণ্য জলধরমালা তপন চন্দ্র তারা গভীর মন্দ্রে গাহিছে শুন গান । এই বিশ্বমহোৎসব দেখি মগন হল সুখে কবিচিত্ত, ভুলি গেল সব কাজ ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-11