গীতবিতান
← সব গান

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে

পর্যায়: পূজা

দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ও পারে- আমার সুরগুলি পায় চরণ, আমি পাই নে তোমারে ।। বাতাস বহে মরি মরি, আর বেঁধে রেখো না তরী- এসো এসো পারে হয়ে মোর হৃদয়মাঝারে ।। তোমার সাথে গানের খেলা দূরের খেলা যে, বেদনাতে বাঁশী বাজায় সকল বেলা যে । কবে নিয়ে আমার বাঁশি বাজাবে গো আপনি আসি আনন্দময় নীরব রাতের নিবিড় আঁধারে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-16