গীতবিতান
← সব গান

ঢাকো রে মুখ চন্দ্রমা জলদে

পর্যায়: জাতীয় সংগীত

ঢাকো রে মুখ, চন্দ্রমা, জলদে । বেহগেরা থামো থামো । আঁধারে কাঁদো গো তুমি ধরা ।। গাবে যদি গাও রে সবে গাও রে শত অশনি-মহানিনাদে- ভীষণ প্রলয়সঙ্গীতে জাগাও, জাগাও, জাগাও রে এ ভারতে ।। বনবিহঙ্গ, তুমি ও সুখগীতি গেয়ো না । প্রমোদমদিরা ঢালি প্রাণে প্রাণে । আনন্দরাগিণী আজি কেন বাজিছে এত হরষে- ছিঁড়ে ফেল্‌ বীণা আজি বিষাদের দিনে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-25