গীতবিতান
← সব গান

ডেকেছেন প্রিয়তম কে রহিবে ঘরে

পর্যায়: পূজা ও প্রার্থনা

ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে । ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক'রে ।। তাপিতহৃদয় যারা মুছিবি নয়নধারা, ঘুচিবে বিরহতাপ কত দিন পরে ।। আজি এ আকাশমাঝে কী অমৃতবীণা বাজে, পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে! আজি এ মধুর ভবে মধুর মিলন হবে- তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-05-25