দেখায়ে দে কোথা আছে একটু বিরল । এই ম্রিয়মাণ মুখে তোমাদের এত সুখে বলো দেখি কোন্ প্রাণে ঢালিব গরল । কিনা করিয়াছি তব বাড়াতে আমোদ- কত কষ্টে করেছিনু অশ্রুবারি রোধ । কিন্তু পারি নে যে সখা- যাতনা থাকে না ঢাকা, মর্ম হতে উচ্ছ্বসিয়া উঠে অশ্রুজল । ব্যথায় পাইয়া ব্যথা যদি গো শুধাতে কথা অনেক নিভিত তবু এ হৃদি-অনল । কেবল উপেক্ষা সহি বলো গো কেমনে রহি । কেমনে বাহিরে মুখে হাসিব কেবল ।।