গীতবিতান
← সব গান

দেখা না দেখায় মেশা হে বিদ্যুৎলতা

পর্যায়: বিচিত্র

দেখা না-দেখায় মেশা হে বিদ্যুৎলতা, কাঁপাও ঝড়ের বুকে একি ব্যাকুলতা ।। গগনে সে ঘুরে ঘুরে খোঁজে কাছে, খোঁজে দূরে- সহসা কী হাসি হাস', নাহি কহ কথা ।। আঁধার ঘনায় শূন্যে, নাহি জানে নাম, কী রুদ্র সন্ধানে সিন্ধু দুলিছে দুর্দাম । অরুণ্য হতাশপ্রাণে আকাশে ললাট হানে, দিকে দিকে কেঁদে ফেরে কী দুঃসহ ব্যথা ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-12