গীতবিতান
← সব গান

দেখে যা দেখে যা দেখে যা লো

পর্যায়: প্রেম

দেখে যা, দেখে যা, দেখে যা লো তোরা সাধের কানে মোর আমার সাধের কুসুম উঠেছে ফুটিয়া, মলয় বহিছে সুরভি লুটিয়া রে- হেথায় জ্যোছনা ফুটে, তটিনী ছুটে, প্রমোদে কানন ভোর ।। আয় আয় সখী, আয় লো হেথা, দুজনে কহিব মনের কথা । তুলিব কুসুম দুজনে মিলি রে- সুখে গাঁথিব মালা, গণিব তারা, করিব রজনী ভোর ।। এ কাননে বসি গাহিব গান, সুখের স্বপনে কাটাব প্রাণ, খেলিব দুজনে মনের খেলা রে- প্রাণে রহিবে মিশি দিবসনিশি আধো-আধো ঘুমঘোর ।।
▶ YouTube-এ শুনুন

অবদান: sultan

তারিখ: 2009-06-12