মায়াকুমারীগন । দেখো চেয়ে দেখো ওই কে আসিছে ! চাঁদের আলোতে কার হাসি হাসিছে । হৃদয়দুয়ার খুলিয়ে দাও, প্রাণের মাঝারে তুলিয়ে লও, ফুলগন্ধ-সাথে তার সুবাস ভাসিছে ।।